ছোট-ছোট ভিন্নতা ও সহিংসতা দূর করে আগামী সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল কে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, ভিন্নতা ও দূরত্ব দূর করে যেভাবে নির্বাচনী সনদ স্বাক্ষর করা গেছে, আগামী নির্বাচনকে টিক সেভাবেই একটা অর্থপূর্ণ নির্বাচন করতে হবে আমাদের। এই নির্বাচন যেন সবার কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিতিবান নির্বাচন হয়।আজ শনিবার পানি ভবনের মাল্টিপারপাস হলে শ্রমিক-কর্মচারীদের সাধারণ সভা ও সম্মেলন ২০২৫-এ এইসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এই সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
নির্বাচনের মধ্য দিয়ে যে বা যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা আগামী সংসদকে সত্যিকারের অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবে বলে মন্তব্য করেন ফখরুল।আসন্ন আগামী নির্বাচন অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, আপনি সত্যিকাররের একটি জন-উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন, নাকি অন্যদিকে চলে যাবেন। আমাদের এই কথা ভুললে চলবে না । ১৯৭১ সালে আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতাযুদ্ধ ছিল আমাদের একটা নতুন জাতি ওদেশ সৃষ্টির আন্দোলন। সেই ৭১” সালের যুদ্ধকে আমরা আমাদের মনে রাখতে হবে। জুলাই সনদ স্বাক্ষর ও রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্য আমাদের বাংলাদেশের ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সনদে দুর্নীতির সংশোধন একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিকে আরও স্বচ্ছ করার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে আরও উন্নত করার, গণতান্ত্রিক কালচার গড়ে ওঠা এই বিষয় অন্তর্ভুক্ত ছিল। রাজনৈতিক দলগুলো দীর্ঘ সাত থেকে আট মাস কাজ করে এটা নিয়ে এসেছে তাদের জীবনের বিনিময়ে।
ফখরুল বলেন,আমাদের সরকারকে সবার সহযোগিতা করা উচিত। চলমান এক বছরের মধ্যে সব বাধা-জঞ্জাল একেবারে নির্মুল শেষ করে ফেলা সম্ভব নয়। আওয়ামী লীগ গত ১৪/১৫ বছরে যে জঞ্জাল সৃষ্টি করে গেছে তারা সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে, সেগুলোকে আমাদের এক বছরের মধ্যে ঠিক করে ফেলা কোন কারও পক্ষেই সম্ভব হবে না।সংসদীয় রাজনীতিক গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদীয় ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে আমাদের। সকল কর্মকাণ্ডকে সংসদ’কেন্দ্রিক করতে হবে। এইসব আমাদের না হলে সংসদীয় গণতন্ত্র কাজ করবে না।
মহাসচিব আরও বলেন, পৃথিবীর যে-সকল দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে, সেসব দেশ পার্লামেন্টকে কেন্দ্রবিন্দু করেই রাজনীতি করেছে তারা।এসব ঠিক করে সনদের মাধ্যমে গণতন্ত্রকে কালচারে পরিণত করতে হবে।এবং তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শ্রমিক-জনতা ও ছাত্-শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দিছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন ও, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।