সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় যুবদল নেতা এনাম চিসতি গ্রেফতার।
সিলেটের জকিগঞ্জে পূর্বের অবৈধ মাদক মামলায় এনামুল হাসান "চিশতী" (৪৪) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ জকিগঞ্জ থানা। যানা যায় তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকায় তার বাড়ি। তিনি স্থানীয় রাজনীতিতে ও বর্তমান প্রেহ্মাপটে যুবদলের রাজনীতির সাথে হিসেবে সক্রিয়।
জকিগঞ্জ থানার মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া পুলিশ সূত্রে জানা যায়, গত কাল রবিবার (০২ নভেম্বর ২০২৫ ইং) রাতের গভীরে জকিগঞ্জ-বিয়ানিবাজারের দায়িত্বে থাকা সার্কেল অফিসারের নেতৃত্বে মাদক দমন অভিযান পরিচালনায় এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে এনাম চিশতীকে তার বাসার সংলগ্ন পাশের একটি অফিস থেকে গ্রেফতার করা হয়। এনামুল হাসান চিশতী খাজা মৃত নূর আহমদ চিশতী ও নূরুন-নাহার চিশতীর পুত্র।
অভিযান পরিচালনা করা পুলিশের উর্ধতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এনাম চিশতীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ নভেম্বর তারিখে জকিগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলা রয়েছে, উল্লেখ্য যে মামলার নতি ও যাহা মামলা নং (০৮/২২২) দেখিয়ে আজ সোমবার (৩ নভেম্বর ২০২৫) ওই ১৭ নভেম্বরের মাদক মামলায় তাকে আটক দেখিয়ে মহামান্য আদালত জকিগঞ্জে প্রেরণ করা হয়।
অভিযানে থাকা পুলিশের সিনিয়র ঐ কর্মকর্তা মিডিয়াকে আরও বলেন, জকিগঞ্জের সহ সারা বাংলাদেশে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামী এনাম চিসতী কে পূর্বের মামলার ভিত্তিতেই গ্রেফতার করেছি আমরা।
তাহার বিরুদ্ধে আরও কোন আইন-বিরোধী কার্যকলাপ আছে কি না, তা তদন্তের সাথে খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় মাধ্যমে জানা যায়, গ্রেফতার হওয়া যুবদল নেতা এনাম চিশতী প্রকাশ খাজা, দীর্ঘদিন ধরে এলাকার যুবদলের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত।
