কিশোর-কিশোরি [ মার্কস ]অলরাউন্ডার প্রতিভা বিকাশের মঞ্চ "যাদের সবার মাঝেই আছে উজ্জ্বল প্রতিভা, আছে অসীম সম্ভাবনা। মার্কস"
![]() |
বিভাগীয় মঞ্চ সিলেট লালা বাজার"ভিডিও ধারন delwar h talukder [BDM24.Com] |
আমরা জানি, পড়াশোনার পাশাপাশি নাচ, গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা কিংবা গল্প বলার মতো অনেক কিছুই তোমরা পারো, করোও অনায়াসে।
আর তোমাদের মতোই প্রতিভাবানদের খুঁজছে মার্কস অলরাউন্ডার ২০২৫। তাহলে দেরি কেন? চলে এসো মার্কস অলরাউন্ডার-এ, আর দেখাও যত প্রতিভা তোমার। প্রতিভার এই লড়াইয়ে দেশসেরা হলে অলরাউন্ডার খেতাব তো পাবেই, সেই সাথে তিন গ্রুপের প্রত্যেক সেরা অলরাউন্ডার পাবে ।
বাংলাদেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশনের সময় করণীয়"
এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতার দিন ভেন্যুতেও রেজিস্ট্রেশন-এর সুযোগ থাকবে।
রেজিস্ট্রেশনের সময় উল্লেখিত তথ্যগুলো আবশ্যক - নাম, মোবাইল নম্বর, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঠিকানা।
https://marksallrounder.com/?fbclid=IwY2xjawN8yEVleHRuA2FlbQIxMABicmlkETFMVVpIT0hNcGVVR25GYnNNc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHgcnqj246InQrVXSrE0BAhK4StmnRkCDLY8FTAE8AUErNPucS3og0KsBhsxx_aem_Y_K5-kuHMapboDyaUnbzgw
- একজন প্রতিযোগীর রেজিস্ট্রেশন একবারই গ্রহণযোগ্য হবে"
- প্রতিযোগিতার ভেন্যু সম্পর্কিত তথ্য স্ব স্ব স্কুলে জানিয়ে দেওয়া হবে।
- প্রতিযোগিতার ভেন্যুতে প্রতিযোগীকে অবশ্যই রেজিস্ট্রেশন কনফার্মেশন এসএমএসটি
- দেখাতে হবে।
- প্রতিযোগিতা শুরুর ৩০ মিনিট পূর্বে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।
- আঞ্চলিক পর্যায়ে নৃত্যে অংশগ্রহণকারী প্রতিযোগীদের কস্টিউম নিজেদেরই পরে আসতে হবে। নৃত্যের জন্য গানের ট্র্যাকটিও নিজেদের আনতে হবে।
- সাউন্ড সিস্টেম মার্কস কর্তৃপক্ষ সরবরাহ করবে।
- আঞ্চলিক পর্যায়ে অভিনয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের কস্টিউম নিজেদেরই পরে আসতে হবে।
- আঞ্চলিক পর্যায়ে চিত্রাঙ্কনের ক্ষেত্রে কাগজ ছাড়া অন্যান্য সরঞ্জাম সঙ্গে আনতে হবে।
- আঞ্চলিক পর্যায়ে সঙ্গীতের ক্ষেত্রে ভেন্যুতে শুধু হারমোনিয়াম থাকবে। প্রতিযোগী নিজস্ব বাদ্যযন্ত্র নিয়ে আসতে পারবে অথবা খালি গলায়ও গাইতে পারবে।
- আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হলে প্রতিযোগীর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র যাচাই করা হবে।
পুরস্কার সম্পর্কিত তথ্য:
বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে বিচারকদের রায়ই চূড়ান্ত।৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
৩টি গ্রুপের ৬ টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফরমারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক।
জাতীয় পর্যায়ে ৩ টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১ টি করে কম্পিউটার।
এ ছাড়াও আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ধাপে বিজয়ীদের জন্য রয়েছে আরও অসংখ্য পুরস্কার।
![BDM24.Com বিভাগীয় মঞ্চ সিলেট লালা বাজার"ভিডিও ধারন delwar h talukder [BDM24.Com]](https://img1.blogblog.com/img/video_object.png)