দেশ মাতৃকার গর্বিত সন্তান আমাদের শহীদদের রক্তের মূল্য দিতে হবে এই দেশের শান্তির আবহাওয়া দিয়ে ।
| ডা."শফিকুর রহমান" বলেছেন |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অমূল্য সম্পদ আমাদের যুব সমাজ জেগেছে। আমীর শফিকুর রহমান আরো বলেন দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ঠাই হবেনা। তারা জীবন বাজী রেখে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এই অদম্য দুঃসাহসী যুব শক্তি আমরা নির্বাচনের মাধ্যমে কাজে লাগাতে চাই। তাদের মাধ্যমে তারুণ্য নির্ভর ন্যায়-নীতি ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই আমরা।
দুঃশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে-আমরা কোন বাধাঁ-সংগ্রাম মানবোনা। এইবার আমরা আমাদের দেশপ্রেমিক ছাত্র-জনতা-কে সাথে নিয়ে দেশের দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমীর বলেন, প্রিয় মাতৃভূমি “বাংলাদেশ” কারো হাতে আমরা ইজারা দেই নাই। দেশকে “সন্ত্রাস-ফ্যাসিবাদ” মুক্ত করতে এতো মানুষ জীবন দিয়ে শহীদ হলো সেতা জাতি ভুলে-গেলে চলবেনা । দেশ মাতৃকার গর্বিত সন্তান আমাদের শহীদদের রক্তের মূল্য দিতে হবে এই দেশের শান্তির আবহাওয়া দিয়ে । তাদের যথারর্ত সম্মান নিশ্চিত করতে হবে।
আইনী ভিত্তি ছাড়া জুলাই সনদের কোন মূল্য নেই। এজন্যই দেশের অধিকাংশ দল একসাথে গণভোটের দাবী জানাচ্ছে। শহীদের রক্ত বৃথা যেতে পারেনা। এ বিষয়টিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবশ্যই “বিষেষভাবে”গুরুত্ব দিত হবে”। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে আগামী নির্বাচনে সিলেট “(০২ ও ০৩)” আসনের জামায়াত দায়িত্বশীল’দের নিয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো শফিকুর রহমান বলেন,।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে দিতে ডা. শফিকুর রহমান আরো বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের পথ সব সময়ই কঠিন। তবুও যথাসময়ে আল্লাহর সাহায্য আসায় কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়।
নবী ও রাসুল (সাঃ) এর জীবনাদর্শে আমাদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ পাক দ্বীনের ময়দানে কোনদিন কাউকে একা ছেড়ে দেন না। মুসা (আঃ) ফেরাউনের কবল থেকে তাঁর জাতিকে মুক্ত করেছিলেন। সেভাবে আল্লাহ পাক রাব্বুল আলামীনও আমাদের দেশকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে শুধু নৈতিকতার আলোকে দ্বীনের দায়িত্ব পালন করতে হবে।
শফিকুর রহমান আরো বলেন “মানুষের ভোটের অধিকার রক্ষায় কারো কাছে মাথা নত করবোনা। মানুষের প্রকৃত মুক্তির জন্য প্রয়োজনে আবার রক্ত দিতে আমরা প্রস্তুত। প্রত্যেক নাগরিককে তার ভোট প্রদানের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে আমরা আগামী “নির্বাচনকে” জিহাদের ময়দান মনে ধারন করে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভোট কেন্দ্রে চোখ-কান সজাগ রেখে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। এজন্য আমরা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ডের দাবী জানাচ্ছি।
উপস্তিত ছিলেন সিলেট জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম ও এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর সিলেট-০২ আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী “অধ্যাপক” আব্দুল হান্নান, সিলেট অঞ্চল সদস্য ও সিলেট-০১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ ও জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ।
একটি মন্তব্য পোস্ট করুন